Sylhet Today 24 PRINT

দিরাইয়ে নৌকা ডুবি: নিখোঁজ দুই জনের মধ্যে একজনের লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক: |  ১৪ জুলাই, ২০২২

সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ২ জনের মধ্যে মুজিবুর রহমান (৪৫) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া নিহত ব্যক্তি চন্ডিপুর গ্রামের সফিক উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চাপতির হাওরে কালীবুই বিল এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরী টিম লিডার কবির মিয়া।

নিখোঁজ থাকা অপর ব্যক্তি একই গ্রামের মির্জা হোসেনের ছেলে আনহার মিয়াকে (১৭) এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ডুবুরী টিম ও স্বজনরা।

বুধবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত মুজিবুর রহমান, আনহার মিয়া, পারভেজ মিয়া ইঞ্জিন চালিত ছোট নৌকায় প্রতিদিনের মত হাঁসের খাদ্য সংগ্রহের জন্য চাপতির হাওরে গেলে এ দুর্ঘটনার শিকার হয়। নৌকা ডুবির কবলে পড়া ৩ জনই হাঁসের খামারি। রাত ৮ টার দিকে আচমকা দমকা হাওয়াসহ প্রবল ঝড়ের কবলে পড়ে জগদল গ্রামের পাশাপাশি জায়গায় নৌকাটি ডুবে যায়। মাটিয়াপুর গ্রামের পারভেজ মিয়াকে উপজেলার মাতারগাও গ্রামের লোকজন সহযোগীতায় অজ্ঞান অবস্থায় পেয়ে নিকটস্থ কলিয়ারকাপন বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। নৌকা ডুবির ঘটনাটি জানা জানি হলে, নিখোঁজদের স্বজন ও স্থানীয় লোকজন সারা রাত হাওরে খোঁজাখুজি করে কোন সন্ধান পায়নি। খবর পেয়ে সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরী দল বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থলে আসেন। দুপুর পর্যন্ত ১ জনের লাশ উদ্ধার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.