Sylhet Today 24 PRINT

সিলেট সীমান্তে ভারতীয় খাসিদের গুলিতে ২ বাংলাদেশি আহত

সিলেটটুডে ডেস্ক: |  ১৫ জুলাই, ২০২২

প্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মাঝেরগাঁও সীমান্তে ভারতীয় খাসিদের গুলিতে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সীমান্তের ১২৫৫ নম্বর পিলারের ৮ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাঝেরগাঁও গ্রামের হেমন্ত দাসের ছেলে সুধাংশু দাস ও তোতা মিয়ার ছেলে মুখলেছুর রহমান।

৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে জানান, ওই দুই বাংলাদেশি গরুর ঘাস কাটতে কাটতে সীমান্তে গেলে ভারতীয় খাসি নাগরিকরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ দু'জন আশঙ্কামুক্ত বলে তিনি জানান।

স্থানীয়রা জানান, সুধাংশুর পায়ে ও তোতার হাতে গুলি লেগেছে। তাঁরা সেখান থেকে আহত অবস্থায় ফেরার পর চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.