Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে স্কুল ভবনে যুবকের মরদেহ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০২২

হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে স্কুল ভবন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু তার নাম পরিচয় কিছুই জানাতে পারেনি।

শনিবার (১৬ জুলাই) সকালে বানিয়াচং থানা পুলিশ উপজেলার পুঁকড়া ইউনিয়নের নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের জানালার গ্রিলের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ২৪ বছর।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাতের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে নির্মাণ শ্রমিক হবে। ২ থেকে ৩ দিন ধরে হল ভবনের নির্মাণ কাজ বন্ধ আছে। খোঁজখবর নেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.