Sylhet Today 24 PRINT

জাকির হোসেনের উদ্যোগে বড়লেখায় বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদান

বড়লেখা প্রতিনিধি: |  ১৬ জুলাই, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় বর্ণি ইউনিয়নের বন্যাদুর্গত ২৫০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শনিবার (১৬ জুলাই) দুপুরে বর্ণি ইউনিয়নের ফকিরবাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- বড়লেখা পৌরসভার কাউন্সিলর রেহান পারভেজ রিপন, জুড়ী উপজেলা যুবলীগের পাঠাগার সম্পাদক ফয়ছল মাহমুদ ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশিদ রাজী, সাংগঠনিক ফয়ছল আহমদ ও প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন প্রমুখ।

উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) ডা. নুরুন নবী রাজুর নেতৃত্বে একদল চিকিৎসক এই সেবা দেন।

অপরদিকে দুপুরে ও বিকেলে পৃথক অনুষ্ঠানে বড়লেখার নিজবাহাদুরপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবার এবং উপজেলার সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের ৪০০ প্যাকেটসহ মোট ৫৫০ জনকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.