কমলগঞ্জ প্রতিনিধি: | ১৭ জুলাই, ২০২২
মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকায় বসত ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে বায়েজিদ চৌধুরী (২২) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।
সে কালেঙ্গা এলাকার খায়রুল ইসলাম চৌধুরীর ছেলে। সোমবার (১৭ জুলাই) ভোরে এ ঘটনাটি ঘটে বলে জানা যায়।
জানা যায়, সোমবার ভোরের কোন এক সময় বায়েজিদ তার নিজ বসত ঘরের সিলিং ফ্যানের সাথে গামছার সাথে টাওয়াল যুক্ত করে বেঁধে গলায় ফাঁস দেয়। মা ও স্থানীয়রা রুমের দরজার সামনে ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে দেখা যায় তার ঝুলন্ত লাশ। পরে স্থানীরা থানাতে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে। তবে ঠিক কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।