Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর জামায়াত নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক  |  ১৯ ডিসেম্বর, ২০১৫

সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল শাহজাহান আলীকে হবিগঞ্জের বাহুবল থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবলের দত্তগ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, গ্রেফতার শাহজাহান আলীর বিরুদ্ধে বাহুবল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলায় রয়েছে। তিনি ওই মামলার পলাতক আসামি। 

ওসি আরো জানান, বিকেলে তাকে হবিগঞ্জ আদালতে পাঠানো হবে। সিলেটে নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.