Sylhet Today 24 PRINT

জুড়ীতে বিদ্যুৎপৃষ্ট নারীর মৃত্যু

জুড়ী প্রতিনিধি |  ১৯ জুলাই, ২০২২

মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কবিতা রানী কলিতা নামের অবসরপ্রাপ্ত এক পরিবার পরিদর্শীকার মৃত্যুর খবর পাওয়া গেছে। তার মূল বাড়ি রাজনগর উপজেলায়। তিনি জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন সংলগ্ন ভাইয়ের বাসায় বসবাস করতেন।

প্রতিবেশীদের তথ্য মতে, ১৯ জুলাই মঙ্গলবার সকাল ৮ টার দিকে কবিতা রানী কলিতা ঘুম থেকে উটে ঘর মুছার সময় বৈদ্যুতিক শর্টে আঘাত প্রাপ্ত হন। বাসায় থাকা ছোট ভাইয়ের ছেলে বিষয়টি দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পার্শ্ববর্তী অরূপ দাস বলেন, মৃতের লাশ তার বাড়ি রাজনগরে নেওয়া হয়েছে। সেখানে তার সৎকার হবে।

জুড়ী থানার ওসি (তদন্ত) আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ মৃতের বাড়িতে পরিদর্শনে গেছে। কোন অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.