Sylhet Today 24 PRINT

মাধবপুরে গাঁজাসহ আটক ১

মাধবপুর প্রতিনিধি |  ১৯ জুলাই, ২০২২

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর এলাকা থেকে ২৫ কেজি গাঁজা ও পিকাপ ভ্যানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটককৃত ব্যক্তিহল সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার পশ্চিম শাসরাম এলাকার  কাচা মিয়ার ছেলে শাকিল মিয়া(২৩)।

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামীউন্নবী চৌধুরী জানান, মঙ্গলবার ভোরে মনতলা বিওপির হাবিলদার সাইফুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহলদল কমলপুর-মনতলা সড়কের কমলপুর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মাদক কারবারীকে গাঁজা ও পিকাপসহ আটক করে। আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.