Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ছড়া থেকে মরদেহ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৯ জুলাই, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের কামদপুর গ্রামের লঙ্গুছড়া থেকে মঙ্গলবার সকাল ১০টায় বিপুল বাউরী (৬৫) নামের এক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আলীনগর চা বাগানের মৃত লংকেশ বাউরীর ছেলে।

কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, বিপুল বাউরী গত ১৪ জুলাই সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। পরে গত সোমবার (১৮জুলাই) পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়রী করা হয়। মঙ্গলবার (১৯জুলাই) সকাল ১০টার দিকে বিপুল বাউরীর লাশ ছড়ার পানিতে ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীরা।

এরপর কমলগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে বিপুল বাউরীর লাশ উদ্ধার করেন।

কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ছড়ায় পানিতে পড়ে বিপুল বাউরী মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, বিপুল বাউরীর পরিবারের সদস্যরা জানিয়েছেন সে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, আইনি প্রক্রিয়া শেষ হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.