Sylhet Today 24 PRINT

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ১৯ জুলাই, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে আখাউড়ায় সিলেট রেল লাইনে পাথরবাহী ট্রেনের নিচে কাটা পড়ে জগদীশ দাস (৬৫) নামে এক রাবার বাগানের শ্রমিক নিহত হয়েছে।

 প্রত্যাক্ষদশি সুত্র জানা যায়, মঙ্গলবার দুপুরে সিলেট থেকে আখাউড়ায় গামী রেলে কাঁটা পড়ে সে নিহত হয়। জগদীশ চন্দ্র দাস শাহজীবাজার রাবার বাগানের শ্রমিক ছিল। গত মাস দুয়েক আগে অবসরে গিয়েছেন বলে শাহজীবাজার রাবার বাগান ব্যবস্থাপক জুলফিকার আলী নিশ্চিত করেছেন।

খবর পেয়ে মাধবপুর থানা থেকে পুলিশকে ঘটনাস্থল পাঠানো হয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.