Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে রাত ৮টার পর দোকান বন্ধে অভিযান

নবীগঞ্জ প্রতিনিধি |  ২০ জুলাই, ২০২২

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধে অভিযান চালিয়েছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন।

মঙ্গলবার ১৯ জুলাই রাত ৮ টায় ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুটি ভ্রাম্যমাণ আদালত নবীগঞ্জের বিভিন্ন এলাকায় এই অভিযান চালায়।

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ, কাজিরবাজার, বান্দের বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রতিটিকে  এক হাজার  টাকা করে (সাত হাজার) টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  উত্তম কুমার দাশ। এসময় এস আই লোকেশ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।

অপরদিকে রাত ৮টা হতে ১১ টা পর্যন্ত আরেক টি অভিযানে সাত  মামলায়  এগার হাজার  টাকা অর্থ দন্ড করা হয় এবং বারংবার নির্দেশ বিশেষ ভাবে অমান্য করায় কিছু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন, প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা পুলিশ। বিদ্যুৎ সংশ্লিষ্ট বিষয়ে সহায়তা করেন পল্লী বিদ্যুৎ এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.