নিজস্ব প্রতিবেদক | ২০ জুলাই, ২০২২
সিলেটে মাছ ধরতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন এক বৃদ্ধ। বুধবার (২০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট এয়ারপোর্ট থানার নয়াটিলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নূর ইসলাম (৭০) এয়ারপোর্ট থানার পীরেরগাঁওয়ের মৃত আনছর আলীর ছেলে।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নূর ইসলাম তার বাড়ির পার্শ্ববর্তী জাউল্লা বিলে মাছ ধরতে যান। মাছ ধরতে যাওয়ার পথে বিলের ধারে নয়াটিলা গ্রামের আলম মিয়ার পুকুরপাড়ে বিদ্যুতের জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করা হবে বলে জানায় পুলিশ।