Sylhet Today 24 PRINT

সিলেটে কর্ণেল তাহেরের মৃত্যুবার্ষিকী পালন

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুলাই, ২০২২

সিলেটে কর্ণেল আবু তাহের বীর বিক্রমের ৬ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নগরের জিন্দাবাজারের নজরুল একাডেমী মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার।

এতে সভাপতির বক্তব্যে জাসদ সিলেট জেলা শাখার সভাপতি জননেতা লোকমান আহমদ বলেন, কর্ণেল আবু তাহের ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক ও মহান বিপ্লবী। বঙ্গবন্ধু হত্যাকান্ডের মধ্য দিয়ে বাংলাদেশের যে উল্টো যাত্রা শুরু হয়েছিল ২ নভেম্বর ও ৩ নভেম্বরের হত্যা ক্যুর মধ্য দিয়ে তা আরো ভয়াবহ রূপ ধারণ করে, সেই অবস্থা থেকে বাংলাদেশকে তার নিজস্ব ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে কর্ণেল তাহেরের নেতৃত্বে ১৯৭৫ সালের সাতই নভেম্বর সংগঠিত হয় সিপাহী জনতার অভ্যুত্থান, কিন্তু আদালত কর্তৃক স্বীকৃত ঠান্ডা মাথায় খুনি জিয়াউর রহমানের বিশ্বাস ঘাতকতার কারনে বাংলাদেশ এক গভীর খাদে পড়ে যায়, সেই অবস্থা থেকে বাংলাদেশকে উত্তরণের চলমান সংগ্রাম আরো জোরদার করে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, দুর্নীতি দলবাজির বিরুদ্ধে, শোষণ বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ দুর্বার প্রতিরোধের আন্দোলন গড়ে তোলতে হবে।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্নেল আবু তাহের বীর উত্তম এর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল সহকারে জিন্দাবাজারস্হ নজরুল একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হন জাসদ নেতৃবৃন্দ।

জাসদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে কর্ণেল তাহের সহ সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহিউদ্দিন আহমেদ, ফরিদ মিয়া, সুকান্ত ভট্টাচার্য, মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী, ফারুক আহমদ, তোবারক হোসেন, প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.