Sylhet Today 24 PRINT

জুড়ীতে বিনামূল্যে চিকিৎসা সেবা

জুড়ী প্রতিনিধি |  ২২ জুলাই, ২০২২

বন্যা দূর্গত এলাকার আশেপাশের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
জুড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জাহেদুল ইসলাম এর পৃথক উদ্যোগে এসব চিকিৎসা সেবা প্রদান করা হয়।

শুক্রবার জুড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ চিকিৎসা সেবার উদ্বোধন করেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি)রতন কুমার অধিকারী, জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাসুক আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক বদরুল ইসলাম, জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ প্রদীপ দাস, ডাঃ নাহিদ সুলতানা রনি, ডাঃ সৈয়দ আরিফের নেতৃত্বে কয়েকজন চিকিৎসক এ চিকিৎসা সেবা প্রদান করেন।

অন্যদিকে যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জাহেদুল ইসলামের অর্থায়নে বিশ্বনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন করেন জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা,জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মালিক সাচ্চু, জাতীয় পার্টি নেতা বদরুল ইসলাম, ডাঃ আল আমিন তালুকদার প্রমুখ।

এ সময় ডাঃ শরফ উদ্দিন তালুকদার ও ডাঃ মার্জিয়া ফেরদৌসের নেতৃত্বে কয়েকজন চিকিৎসক প্রায় ৩৯০ জন রোগীকে সেবা প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.