Sylhet Today 24 PRINT

মাধবপুরে ২০কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মাধবপুর প্রতিনিধি |  ২৩ জুলাই, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  

শনিবার (২৩ জুলাই) রাত ৩টার দিকে মাধবপুর থানার এসআই( নিঃ)মোঃ আব্দুল কাদের এর নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার আন্দিউড়া এলাকা থেকে ২০ কেজি ভারতীয় গাঁজা সহ মাদকের সাথে জড়িত এক ব্যবসায়ীকে আটক করেন।

আটককৃত ব্যবসায়ী হলেন- মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুরা গ্রামের মৃত জাহেদ আলীর পুত্র মোঃ আব্দুল বাছির (৩৪)।
 
মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(গ/৪১ ধারায়  থানায় মামলা করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.