Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক

চুনারুঘাট প্রতিনিধি: |  ২৩ জুলাই, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত আবু বক্কর (২৬) উপজেলার চন্দনা ধলাইপাড় গ্রামের আব্দুল গফুরের ছেলে।

পুলিশ জানায়, শনিবার বিকেলে চুনারুঘাট থানার এসআই অজিত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ১০ নম্বর মিরাশী ইউপির ময়নাবাদ গ্রামে অভিযান চালিয়ে দুইটি প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা, ৪টি প্যাকেটে ৫ কেজি করে মোট ২০ কেজি গাঁজাসহ আবু বক্করকে আটক করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার অপর দুই সহযোগী পালিয়ে যায়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.