Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৪ জুলাই, ২০২২

হবিগঞ্জের সদর উপজেলায় বজ্রপাতে শুকুর আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মৃত শুকুর আলী সদর উপজেলার পইল ইউনিয়নের চানপুর গ্রামের ছমেদ আলীর ছেলে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করন।

তিনি বলেন, শুকুর আলী বাড়ির পার্শ্ববর্তী কদমতলী নামক স্থানে নিজের কৃষি জমি দেখতে গিয়েছিলেন। এ সময় তিনি বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.