মৌলভীবাজার প্রতিনিধি | ১৯ ডিসেম্বর, ২০১৫
মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক ও কুলাউড়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আল মামুনকে (২৭) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে নাশকতার মামলায় তাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
তিনি জেলার জুড়ী উপজেলার উত্তর সাগরনাল এলাকার আব্দুল হালিমের ছেলে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী জানান, মামুনের বিরুদ্ধে জেলা ও উপজেলার বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে।
শুক্রবার রাতে কুলাউড়া রেলস্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।