Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে কৃষকের পা ভেঙে দেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০২২

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়ার বিরুদ্ধে পিটিয়ে এক কৃষকের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

জমি সংক্রান্ত বিরোধের তদন্ত করতে গিয়ে সুজাতপুর গ্রামের বাসিন্দা রেজু মিয়া ঠাকুরকে মারধর করেন এসআই গোলাম কিবরিয়া।

রেজু মিয়া ঠাকুর হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রেজু মিয়া অভিযোগ করে বলেন, ভাইয়ের সঙ্গে আমার জমি সংক্রান্ত বিরোধের তদন্তে শুক্রবার বিকেলে সুজাতপুর পুলিশ ফাঁড়ির এসআই গোলাম কিবরিয়াসহ পুলিশ সদস্যরা তদন্ত করতে আসেন। এসেই আমাকে মারধর করা হয়। এতে আমার পা ভেঙে গেছে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মারধরের কথা অস্বীকার করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, হাসপাতালে গিয়ে গতকাল রাতে তাকে দেখে এসেছি। পুলিশ দেখে পালাতে গিয়ে রেজু আঘাত পেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.