Sylhet Today 24 PRINT

মাছ চাষে উন্নতি আমাদের একটি বড় অর্জন: মাহবুব আলী

মাধবপুর প্রতিনিধি |  ২৪ জুলাই, ২০২২

আমাদের বাঙালি জাতির যে কয়েকটা অর্জন এর মধ্যে একটি বড় অর্জন মৎস্যের দিক দিয়ে উন্নতি। আগে আমাদের কোরবানির পশুর জন্য পাশ্ববর্তী দেশের উপর নির্ভরশীল থাকতে হত। বিগত ৪/৫ বছরে আমারা অনেক উন্নতি করেছি। আমাদের নিজস্ব উৎপাদন এখন কোরবানির ঈদের পরে উদ্ধৃতত থাকে।

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী (এমপি) হবিগঞ্জের মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও সরকারি বিভিন্ন অনুদান প্রদান অনুষ্টানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা গুলো বলেন।

তিনি রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলামের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা আশ্রাব আলী তাপসের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপ- সচিব) আব্দুল জলিল, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক , প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, সাংবাদিক শংকর পাল সুমন,  মোঃ আইয়ুব খান, মিজানুর রহমান , উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান। অনুষ্টানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন বক্তব্য রাখেন।

মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্য বিভাগের পক্ষ থেকে ৩ জন মৎস্য চাষিকে পুরুষ্কার প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.