Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেলো সিএনজি অটোরিকশা

কুলাউড়া প্রতিনিধি |  ১৯ ডিসেম্বর, ২০১৫

কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেলো একটি সিএনজি অটোরিকশা।

গত ১৬ ডিসেম্বর রাতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ১৮ ডিসেম্বর কুলাউড়া থানায় গাড়ির মালিক মোঃ. লকুছ মিয়া একটি জিডি দায়ের করেছেন।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর নাসিরাবাদ গ্রামের লকুছ মিয়ার মালিকানাধীন সিএনজি অটোরিকশাটি (গাড়ি নং- মৌলভীবাজার থ-১২- ০৮৪৩) প্রতিদিনের ন্যায় ১৬ ডিসেম্বর রাতে তাঁর বাড়ির গ্যারেজে রাখা ছিলো। ওইদিন রাত আনুমানিক দেড়টা’র দিকে বাড়ির লোকজন হঠাৎ দেখতে পান গ্যারেজে দাউ দাউ আগুন জ্বলছে। আগুন নেভানোর আগেই সিএনজি গাড়ি ও গ্যারেজটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

গাড়ির মালিক লকুছ মিয়া জানান, বছর খানেক আগে ৫ লক্ষ টাকা দিয়ে গাড়িটি কিনেছিলেন।

এ ঘটনায় তিনি পার্শ্ববর্তী বাড়ির নাছির উদ্দিন ও তার স্ত্রী নাসিমা বেগম গংদের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।


এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস আই ওয়াসীমুল বারী মোবাইলে সিলেটটুডে২৪ডটকমকে জানান, অভিযোগ পেয়েছি। তদন্তক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.