Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ ফার্মেসির শয়নকক্ষে কর্মচারীর মরদেহ

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৫ জুলাই, ২০২২

হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকার একটি ফার্মেসির ভেতরে থাকা শয়নকক্ষ থেকে স্বপন বৈষ্ণব (২০) নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ জুলাই) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মৃত স্বপন বৈষ্ণব কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাটুয়া গ্রামের ভূপেন বৈষ্ণবের ছেলে।

হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাওছার মাহমুদ তোরণ বলেন, স্বপন ফার্মেসির ভেতরে থাকা কক্ষে ঘুমাতেন। আজ সকালে কক্ষটির ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে থানায় খবর দিলে দুপুরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উপপরিদর্শক আরও বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ছাড়া মৃতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.