Sylhet Today 24 PRINT

অপপ্রচারের প্রতিবাদে বিয়ানীবাজারে মানববন্ধন

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৫ জুলাই, ২০২২

সিলেটের বিয়ানীবাজারে উপজেলা আওয়ামী লীগ, সেচ্ছাসেবকলীগ ও যুবলীগের উদ্যোগে ফেইসবুকসহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি একটি চক্র তৎপর রয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। যারা বিদেশে বসে সামাজিক মাধ্যমে মিথ্যা ও বানোয়ট তথ্য দিয়ে বিভিন্ন সময় অপপ্রচার চালায় তাদের ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে নিয়ে আসতে হবে। তা না হলে তারা বিশ্বের কাছে মিথ্যা তথ্য উপস্থাপন করেই যাবে।

সোমবার বিকেলে আয়োজিত মানববন্ধনে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন পদ করের পরিচালনায় ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব সজীব ভট্টাচার্যের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাট্রের নিউইর্য়ক সিটি যুবলীগের যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ।  

 মানববন্ধনে বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নেতৃত্বে দেশ এগিয়ে যাবে, কেউ বাংলাদেশের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। কিছু ঘটনা ঘটছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে এগুলো করছে এবং তারা সামাজিক মাধ্যমে অপপ্রচার চালায়। অপপ্রচার চালানো তাদের কাজ। একটি স্বার্থান্বেষী মহল দেশের বিরোদ্ধে নেতিবাচক অপপ্রচারে লিপ্ত রয়েছে। সরকার যে উন্নয়নই করে না কেন, এক শ্রেণর লোক রয়েছে যারা দেশকে হেয় করতে ব্যস্ত। বিশেষ করে সোস্যাল মিডিয়ায় রাষ্ট্রদ্রোহী অপপ্রচারে লিপ্ত কথিত সাংবাদিক ইলিয়াছ হোসাইন,ডা কনক সরওয়ার, পিনাকি ভট্রাচার্য্য, মুসলিম খান, আলী হোসেন,মোর্শেদ আহমদ খান, আবু তাহের , সৈয়দ মোজাক্কির, আহমদ শাহীন আহমদ,ফুজেল আহমদ, সহ তাদের বিরুদ্ধে ইন্টাপোলের মাধ্যমে আইনিব্যবস্থা নিতে সভায় বক্তারা পরররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

অনুষ্ঠাানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুর রউফ সুমন,সাধারন সম্পাদক নাসির উদ্দীন, উপজেলা যুবলীগ নেতা এপলু আহমদ,সাজু আহমদ,আবু বক্কর,সাব্বির আহমদ,উপজেলা ছাত্রলীগ নেতা শাকরান হোসেন, জাহিদুল হক তাহমিদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.