Sylhet Today 24 PRINT

মৎস্য সেক্টরে সরকারের সাফল্য বিষয়ে বড়লেখায় আলোচনা সভা

বড়লেখা প্রতিনিধি: |  ২৭ জুলাই, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে মৎস্য অধিদপ্তরের বড়লেখা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল।

জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুস ছালাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.