Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জের ওসি হারুন বদলি, নতুন ওসি রফিকুল

গোলাপগঞ্জ প্রতিনিধি: |  ২৭ জুলাই, ২০২২

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদকে বদলি করা হয়েছে। বুধবার জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে মৌলভীবাজারে তাকে বদলি করা হয়।

এদিকে গোলাপগঞ্জ মডেল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করবেন রফিকুল ইসলাম।

তিনি বর্তমানে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) হিসেবে কর্মরত আছেন। তাকে গোলাপগঞ্জেই ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

বিষয়টি থানা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। এর আগে ২০২০ সালের ২৪ জুন গোলাপগঞ্জ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন মোহাম্মদ হারুনুর রশিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.