Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা

গোলাপগঞ্জ প্রতিনিধি: |  ২৭ জুলাই, ২০২২

গোলাপগঞ্জে নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বুধবার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুরের মছলম উদ্দিন খান একাডেমিতে দিনব্যাপী এ ক্যাম্পেইনে প্রায় ৫ শতাধিক উপকারভোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহরিয়ার হোসাইন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- রাজনীতিবিদ ও সমাজসেবী মিনহাজ উদ্দিন চৌধুরী, মছলম উদ্দিন খান একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ এনামুল হক, সাবেক ইউপি সদস্য ফারুক মিয়া, আব্দুল করিম কাশেমী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মফিজ উদ্দিন, নিজাম উদ্দিন, সমাজকর্মী জোরায়েজ আহমদ চৌধুরী, রাজনীতিবিদ ও সমাজসেবী মো. শাহ আলম প্রমুখ।

এর আগেও আরও দুটি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.