Sylhet Today 24 PRINT

ছাতকে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ছাতক প্রতিনিধি |  ২৮ জুলাই, ২০২২

সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে জইন উদ্দিন (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ৬টার দিকে তার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত জইন উদ্দিন ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের বোবরাপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মুষলধারে বৃষ্টির সময় কৃষক জইন উদ্দিন বাড়ির পাশের জমিতে চাষের কাজ করছিলেন। সকাল ৬টার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

স্থানীয় ইউপি সদস্য নজর আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.