Sylhet Today 24 PRINT

শনিবার বিএনপির বিক্ষোভ সমাবেশে সিলেট আসছেন মঈন খান

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০২২

বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

উক্ত বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য সিলেট মহানগর বিএনপির অন্তর্গত সকল ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.