Sylhet Today 24 PRINT

নিজ ঘরে ঝুলছিল তরুণীর মরদেহ

জগন্নাথপুর প্রতিনিধি: |  ০২ আগস্ট, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে সীমা বেগম (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টায় পুলিশ ঘটনাস্থল থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয়রা জানান. উপজেলার পাটলী ইউনিয়নের আসামপুর গ্রামের আকিক মিয়ার মেয়ে সীমা বেগম পরিবারের লোকজনের অগোচরে তার নিজ কক্ষের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজনের তার ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.