Sylhet Today 24 PRINT

হাকালুকি পাড়ের বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসা সেবা

বড়লেখা প্রতিনিধি: |  ০২ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের বড়লেখার তালিমপুর ইউনিয়নের বন্যাদুর্গত ৫০০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়েছে।

বড়লেখা সিটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে সোমবার দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে হাকালুকি মোহাম্মদীয়া দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি ও সিআইপি আলহাজ্ব আব্দুল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন- বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, তালিমপুর ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, সুজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নছিব আলী, বড়লেখা উপজেলা যুবলীগ নেতা সাইফুর রহমান, সুজিত চন্দ্র দাস, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শফিক উদ্দিন টুনু, তালিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য সঞ্জয় দাস, এনাম উদ্দিন, বড়লেখা উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ইন্দ্রজিৎ দাস, এসিআই লিমিটেডের আঞ্চলিক কর্মকর্তা (কক্সবাজার) রিংকু লাল দাস প্রমুখ।

বড়লেখা সিটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের একদল চিকিৎসক এই সেবা প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.