Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে মাদকসেবীর জেল-জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি: |  ০২ আগস্ট, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে এক মাদকসেবীর জেল-জরিমানার রায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সিদ্ধার্থ ভৌমিক এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম- আকছির মিয়া (৫৭)। আকছির উপজেলার ১ নম্বর গাজীপুর ইউপির গনকিরপাড় এলাকার মৃত শফিকুল হকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর ইউপির গনকিরপাড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় আকছির মিয়াকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। এই অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের এবং চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

জেল-জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম সিদ্ধার্থ ভৌমিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.