Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে গাঁজাসহ আটক ২

চুনারুঘাট প্রতিনিধি: |  ০৩ আগস্ট, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- মাখন মিয়া (৫৫), দুলাল মিয়া (২২)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার ৫ নম্বর শানখলা ইউপির পানছড়ি আশ্রয়নকেন্দ্র এলাকায় চুনারুঘাট থানার এসআই হিমন আহমেদ ও এএসআই মহসিন কবিরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে আটককৃতদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) মো. আলী আশরাফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.