Sylhet Today 24 PRINT

বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড, পিতার মুচলেকা

হবিগঞ্জের নবীগঞ্জ

নবীগঞ্জ প্রতিনিধি: |  ০৩ আগস্ট, ২০২২

নবীগঞ্জে অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীর বাল্যবিবাহ বিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার নবীগঞ্জ উপজেলার ৭ নম্বর করগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বাল্যবিবাহ বন্ধের এই ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম উত্তম কুমার দাশ।

এদিকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না মর্মে মেয়ের পিতা মুচলেকা প্রদান করেন।

এসময় এসআই লুতফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.