Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় পুকুরে তরুণের মরদেহ

কুলাউড়া প্রতিনিধি |  ০৪ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের পশ্চিম বুধপাশা ইবতেদায়ী মাদ্রাসার সামনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জুবায়ের আহমদ (১৮) ওই ইউনিয়নের টাট্টিউলি গ্রামের জমির আলীর ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ওই পুকুরের পানিতে একটি মানুষের লাশ ভাসছে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, জুবায়েরের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.