Sylhet Today 24 PRINT

শনিবার ১০ ঘন্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়

নিজস্ব প্রতিবেদক |  ০৫ আগস্ট, ২০২২

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় শনিবার ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, উন্নয়নমূলক কাজ ও গাছপালা কর্তনের জন্য শনিবার ১১ কেভি বালুচর ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ফলে বালুচর পয়েন্ট, নতুন বাজার, সোনার বাংলা, আল ইসলাহ আবাসিক এলাকা, দলদলি চা বাগান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকায় বিদ্যুৎ পাওয়া যাবে না।

তিনি জানান, সকাল ৭টা থেকে বিকাল ৫টা অবধি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.