Sylhet Today 24 PRINT

দোয়ারাবাজার সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

সুনামগঞ্জ সংবাদদাতা |  ২০ ডিসেম্বর, ২০১৫

সুনামগঞ্জের দোয়ারাবাজার বাঁশতলা সীমান্ত এলাকা থেকে অস্ত্রসহ সুদীপ্ত নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বিজিবি।

রোববার (২০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বাংলাদেশ-ভারত সীমানার ১২৩২ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে বাংলাদেশের বাঁশতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি সূত্র জানায়, বিএসএফ সদস্য সুদীপ্ত দুপুরে অস্ত্রসহ আন্তর্জাতিক ১২৩২ নম্বর সীমান্ত পিলারের কাছে বাংলাদেশ ভূ-খণ্ডে চলে আসেন।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বিজিবি সদস্যরা তাকে আটক করে ২৮ বিজিবির বাঁশতলা বিওপিতে নিয়ে আসে।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিকেলে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.