Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ছেলের মারধরে প্রাণ গেল মায়ের

চুনারুঘাট প্রতিনিধি: |  ০৫ আগস্ট, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে ছেলের মারধরে সঞ্জীলা সাংমা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের সাতছড়ি গাঢ়টিলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই নারীর ছেলে ধ্রুবেশ সাংমাকে আটক করেছে পুলিশ।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, রাতে পারিবারিক বিরোধের জেরে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে ধ্রুবেশ সাংমা তার মাকে থাপ্পড় দিলে মাটিতে পড়ে যায়। এসময় কাঠের চেয়ার দিয়ে পিঠে আঘাত করলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

ওসি বলেন, সকালে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। এসময় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.