বিশ্বনাথ প্রতিনিধি | ০৬ আগস্ট, ২০২২
সিলেট-২ আসনের এমপি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গণফোরাম নেতা মোকাব্বির খান বলেছেন, যে সকল প্রবাসীরা দেশ ও জাতিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন তারা দেশে এলে প্রতিনিয়ত বৈষম্যেও শিকার হচ্ছেন। প্রাপ্য সম্মান থেকে তারা বঞ্চিত হচ্ছেন। আর এটা হচ্ছে দেশের দুর্নীতিবাজ আমলাদের কারণে।
তাই এসকল প্রবাসীরা যদি দেশ থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে দেশ শ্রীলংকা হতে বেশি সময় লাগবেনা। কাজেই বৈষম্য না করে আমাদের সকলকে প্রবাসীদের প্রাপ্য সম্মান দিতে হবে।
শুক্রবার (৫ আগস্ট) সিলেটের বিশ্বনাথ উপজেলার দশপাইকা আনোয়ারুল উলূম আলিম মাদ্রাসা মিলনায়তনে ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে বন্যাদুর্গতদের মধ্যে নগদ অর্থ-সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো কবলেন। অনুষ্ঠানে এসময় দৌলতপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের প্রত্যেককে নগদ এক হাজার টাকা করে প্রদান করা হয়া।
ট্রাস্টের বাংলাদেশ পরিচালনা কমিটির সভাপতি ও দশপাইকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে এবং মাদ্রাসার সহকারী শিক্ষক শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের কার্যনির্বাহী সদস্য যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আব্দুস শহীদ, ট্রাস্টের ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী হাজী জুনাব আলী, সাহিদুর রহমান ও কাওছার আহমদ। এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ জুবেল আহমদ।
অনুষ্ঠানে দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল মনাফ, আকবর আলী, এলাকার মুরব্বী রফিক খান, আব্দুর রশিদ, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান, দশপাইকা আনরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তার খান, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আলতাফ হোসেন, শফিক আহমদ পিয়ার, শিক্ষানুরাগী হাফিজ আরব খান, শওকত আলী ইমন, সংগঠক জাহিদুল ইসলাম, রুহেল আহমদ কালু, আবুল খয়ের, রমজান আলী, মাসুক মিয়া, আব্দুর রুপসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।