Sylhet Today 24 PRINT

মসজিদে ডেকে নিয়ে আ.লীগ নেতাকে মারধরের অভিযোগ

বড়লেখায় সংবাদ সম্মেলন

বড়লেখা প্রতিনিধি: |  ০৬ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় মসজিদে ডেকে নিয়ে ভেতরে ঢুকিয়ে গেট বন্ধ করে মারধরে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায় বিচার দাবী করছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল ফুলু মিয়া।

শুক্রবার (০৫ আগস্ট) বিকেলে বড়লেখা পৌরশহরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি উপজেলার কাঠালতলী দক্ষিণ গ্রামের মৃত মোস্তফা উদ্দিনের ছেলে।

সংবাদ সম্মেলনে আব্দুল জলিল ফুলু মিয়া বলেন, গত শুক্রবার (২৯ জুলাই) দুপুরে পরিকল্পিতভাবে দক্ষিণ কাঠালতলী গ্রামে তারই পঞ্চায়েত মসজিদে তাকে ডেকে নেওয়া হয়। ভেতরে ঢুকিয়ে গেট বন্ধ করে প্রতিবেশি মাসুদ শাহীন ও জাহান আহমদের প্রমুখ তাকে মারধর করেন। তাদের মারধরে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে ৩ দিন চিকিৎসা নিয়ে তিনি কিছুটা সুস্থ হন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করলেও ঘটনার এক সপ্তাহেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। অভিযুক্তরা তার বড় ক্ষতি করতে পারে বলে তিনি আঙ্ককা করছেন। তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ও কী কারণে তাকে এভাবে মারধর করা হলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে তা উদ্ঘাটন করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঘটনা প্রত্যক্ষদর্শী গ্রামের মুরব্বি মো. মাসুক আহমদ, রিয়াজ উদ্দিন, বিলাল আহমদ ও খালেদ আহমদ প্রমুখ। তারাও মসজিদের ভেতর একজন মানুষের উপর সঙ্গদ্ধভাবে মারধরের ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক ও অমানবিক বলে দাবী করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.