Sylhet Today 24 PRINT

চুনারুঘাট পৌরসভায় টিসিবির পণ্য বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি: |  ১০ আগস্ট, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১০ টায় টিসিবির পণ্য বিতরণের উদ্বোধন করেন প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল হান্নান।

এ সময় উপস্থিত ছিলেন- পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, সহকারী ভূমি কর্মকর্তা মো. আব্দুস সালাম, টিসিবির ডিলার শেখ তাজুল ইসলাম, সংবাদ প্রতিনিধি শঙ্কর শীল প্রমুখ।

উল্লেখ্য, পৌরসভার নয়টি ওয়ার্ডে ১৯৩৫ জনের মাঝে ১ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তৈল জনপ্রতি ৪০৫ টাকা দামে এ টিসিবির পণ্য বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.