Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে এ্যারাইভাল্স স্পোর্টিং ক্লাবের সম্মেলন অনুষ্ঠিত

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২০ ডিসেম্বর, ২০১৫

প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলার ক্রিকেটাঙ্গণের উন্নয়নে প্রতিষ্ঠিত এ্যারাইভাল্স স্পোর্টিং ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও ক্লাবের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গত শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়।

সংগঠনের গভর্নিং বডির সদস্য ছরওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ, যুক্তরাজ্যস্থ বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি খলিলুর রহমান মাসুক, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, যুক্তরাজ্যস্থ বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম. মাসুদ আহমদ, পর্তুগালস্থ বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রিপন। 

বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের প্রভাষক সঞ্জয় আচার্য ও ক্লাব কর্মকর্তা ওয়াহিদ এর যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নব গঠিত কমিটির সহ-সভাপতি আফজাল আহমদ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য আখতার হোসেন অনিক, জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার সাপ্তাহিক সম্ভাবনার সম্পাদক মাছুম আহমদ।

এছাড়া উপস্থিত ছিলেন সিলেট সাউথ সুরমা ক্রিকেট একাডেমির কোচ জহির আহমদ, দৈনিক যুগান্তরের বিয়ানীবাজার প্রতিনিধি শরিফুল হক মঞ্জু, সাপ্তাহিক দিবালোক পত্রিকার সম্পাদক হাসান শাহরিয়ার, সাপ্তাহিক নবদ্বীপ’র নির্বাহী সম্পাদক শাহীন আলম হৃদয় প্রমুখ।

মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম ওয়াহিদকে সভাপতি ও সৈয়দ মুনজের হোসেন বাবুকে সাধারণ সম্পাদক করে গঠিত ক্লাবের নব গঠিত কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের গভর্নিং বডির সদস্য এনাম উদ্দিন।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আফজাল আহমদ, হোসেন মোহাম্মদ মনসুর, সহ-সাধারণ সম্পাদক তারেক মাহমুদ, আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ সাকির আহমদ, সাংগঠনিক সম্পাদক আরিফুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সৈয়দ তানজিল হোসেন, শেখ মাহমুদুল রহমান, প্রচার সম্পাদক সজিব আজাদ পলাশ, সহ-প্রচার সম্পাদক তারেক হোসেন, রাহেল কবির উজ্জল, ক্রিকেট অপারেশন অফিসার ইফতেখার মোহাম্মদ, সহ-ক্রিকেট অপারেশন অফিসার আরিফুল ইসলাম আরিফ, ক্লাব মনিটরিং অফিসার আরিফুল ইসলাম (জুনিয়র) সহ-ক্লাব মনিটরিং অফিসার জাবেদ আহসদ, কাওসার আহমদ প্রমুখ।

ক্রীড়াক্ষেত্রে বিয়ানীবাজারের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে স্থানীয় পর্যায়ে ক্রিকেট কোচিংয়ের জন্য এ্যারাইভাল্স স্পোর্টিং ক্লাবকে ইতিপূর্বে ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেছেন যুক্তরাজ্যস্থ বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. দেলোওয়ার হোসেন।

অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে বিয়ানীবাজারের সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গণের সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি খলিলুর রহমান মাসুক, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, পর্তুগালস্থ বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রিপন ও যুক্তরাজ্যস্থ বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম. মাসুদ আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়।

সভায় সংবর্ধিত অতিথিবৃন্দ ক্রিকেটের উন্নয়নে ক্লাবকে আর্থিক সহয়োগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.