বড়লেখা প্রতিনিধি | ২০ ডিসেম্বর, ২০১৫
বড়লেখায় জাতীয় প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে রোববার শহরস্থ ইন্টারন্যাশনাল স্কুলে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রতিবন্ধী স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি। উপজেলায় ১ হাজার ৮শ’ প্রতিবন্ধী থাকা সত্ত্বেও এই সেবা ক্যাম্পের উদ্বোধনী সভায় মাত্র ৮-১০ জন প্রতিবন্ধীর উপস্থিতি দেখে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি আয়োজকদের প্রতি চরমভাবে ক্ষুব্ধ হন। অভিযোগ উঠেছে ভ্রাম্যমাণ স্বাস্থ্য সেবা প্রদানের ব্যাপারে শারীরিক প্রতিবন্ধীদের সঠিকভাবে অবহিত করা হয়নি।
মৌলভীবাজার জেলা প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা চন্দন কুমার পালের সভাপতিত্বে ও প্রতিবন্ধী কর্মকর্তা মাসুদ রানার পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শার-মিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খায়রুল ইসলাম, বড়লেখা ইন্টারন্যাশনাল পাইলট স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খছরু, অধ্যক্ষ ময়নুল ইসলাম, শিক্ষক তপন চৌধুরী, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আফতাব আলী।
বড়লেখা ইন্টারন্যাশনাল পাইলট স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খছরু অভিযোগ করেন রোববার সকাল ন’টায় হঠাৎ ফোন দিয়ে এক কর্মকর্তা জানান এ স্কুলে প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবা ক্যাম্প করবেন।