সিলেটটুডে ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৫
হবিগঞ্জের মাধবপুরে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী খুদেজা খাতুন (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ভোরে তাকে গ্রেফতার করে পুলিশ।
খুদেজা খাতুন মাধবপুর উপজেলার জগদিশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।
থানার উপ-পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদিশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে অভিযান চালিয়ে খুদেজা খাতুন কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২০১১ সালের একটি সিআর মামলায় তার ১ বছরের সাজা হয়।