Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় জাসদ নেতা নিহত

কুলাউড়া প্রতিনিধি: |  ১১ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় জাসদ নেতা মুজিবুর রহমান জাকারিয়া (৫৬) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া ব্রাহ্মণবাজারের নবীনগর গ্রামের বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাজার ইউনিয়ন জাসদের সভাপতি ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন জাকারিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুসলিম এইড হাসপাতালে নেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে প্রেরণ করেন। সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বিকেলে মৃত্যুবরণ করেন।

জাসদ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.