Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি: |  ১১ আগস্ট, ২০২২

গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিপু আহমদ (২৬) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল (লালমাটি) গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত যুবক ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল (লালমাটি) গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বসতঘরে বিদ্যুতের মেরামত কাজ করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষনিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রাজু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.