Sylhet Today 24 PRINT

বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

মাধবপুর প্রতিনিধি |  ১২ আগস্ট, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে সুমন মিয়া নামের এক ব্যক্তিকে কূপিয়ে হত্যা করা হয়েছে।

মাধবপুর থানা পুলিশ সুমন মিয়ার লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

নিহতের ভাই রাসেল মিয়া জানান, উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের করড়া গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে সুমন মিয়াকে বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের কয়েকজন লোক। রাত প্রায় ১০ টার দিকে নোয়াপাড়া বাজারের কাছে একটি মাঠে সুমন মিয়ার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন সুমন মিয়ার পরিবারকে খবর দেন। এরপর তার স্বজনরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সুমন বিভিন্ন সময় আইন প্রযোগকারী সংস্থার সোর্স হিসাবে কাজ করত। হয়ত এই বিষয় নিয়ে তার সঙ্গে কারো বিরোধ সৃষ্টি হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচেছ এর জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.