Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে কথা কাটাকাটির জেরে হামলায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক |  ১২ আগস্ট, ২০২২

সিলেটের কোম্পানীগঞ্জে প্রতিপক্ষের হামলায় জয়নাল মিয়া (৫৫) নামের একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার নভাগী গ্রামের আব্দুল আজিজের পুত্র।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের নভাগী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, গাছ কাটার বিষয় নিয়ে কথা কাটাকাটির মাঝে হঠাৎ হামলায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিপক্ষের হামলায় জয়নাল নিহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.