Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ট্রাক চাপায় নারীর মৃত্যু

চুনারুঘাট প্রতিনিধি |  ১৪ আগস্ট, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে ট্রাক চাপায় এক নারীর নিহত হয়েছেন। রোববার (১৪ আগস্ট) দুপুরে ১ টায় উপজেলার গাজীপুর ইউপির আসামপাড়া বাল্লা স্থলবন্দর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত মিনারা বেগম (৩৮) ওই এলাকার বাল্লা নলপাড় চৌমুহনী মৌলভী বাড়ীর বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিনারা বেগম রাস্তার পাশদিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। বাল্লা স্থলবন্দরের মালবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মিনারা বেগম মারা যান।

থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.