Sylhet Today 24 PRINT

‘সচেতনতাই নিয়ে আসবে চা বাগান জনগোষ্ঠীর উন্নয়ন’

আইডিয়ার আয়োজনে লার্নিং সেয়ারি মিটিংয়ে সিলেটের এডিসি

নিউজ ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৫

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোঃ. শহিদুল ইসলাম চৌধুরী বলেছেন, চা বাগান জনগোষ্ঠী যদি সচেতন হয় তাহলে তাদের মাঝে উন্নয়ন বয়ে নিয়ে আসবে। তাদের মধ্যে নানা ধরণের জটিলতা রয়েছে। চা বাগানের মানুষ অসচেতন।

তিনি বলেন, বিদেশী অর্থায়নে এসব চা বাগান জনগোষ্ঠীর মধ্যে এনজিওগুলো কাজ করে যাচ্ছে। ফলে তারা তাদের নিরাপদ পানি, স্যানিটেশন ও হাউজিং বিষয়ে অনেক সচেতন হয়ে উঠেছে। সরকার এ জন্য দেশকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রকল্পও হাতে নিয়েছে। তাই আমরা যদি সোচ্চার হই তাহলে যেকোনো কাজ করা সম্ভব।

রবিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২ টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে ইন্সটিটিউট ডেভেলপমেন্ট এফের্য়ার্স (আইডিয়া)’র আয়োজনে ও ওয়াটার এইডের সহযোগিতায় চা বাগানের মানুষ ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনের অংশগ্রহণে জেলা পর্যায়ে লার্নিং সেয়ারি মিটিং ওয়াশ ফর টি গার্ডেন ওয়ার্কার্স প্রজেক্ট  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, খাদ্য সব সময় ঢেকে রাখতে হবে। খাবার যদি ঢেকে না রাখা হয় তাহলে শরীরে বিভিন্ন ধরনের রোগজীবাণু ছড়ায়। তাই প্রত্যেকের বাড়ির আশপাশ এলাকাগুলো সব সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা সবার একান্ত প্রয়োজন।

আইডিয়ার নির্বাহী পরিচালক মোঃ. নাজমুল হকের সভাপতিত্বে ও আইডিয়ার হাফসা খানম ও নিলার যৌথ পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি,ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ইমামুর রহমান, বিআরএসি’র কর্মকর্তা মোঃ. বায়োজিদ হাসান, আইডিয়ার সহকারী পরিচালক তৌহিদুল হক চৌধুরী ও আডিয়ার ওয়াশ ফর টি গার্ডেন ওয়ার্কস প্রজেক্টের প্রকল্প ম্যানেজার পঙ্কজ ঘোষ দস্তিদার। অনুষ্ঠানের অন্যদের মধ্যে ওয়াটার এইডের প্রধান এবায়দুর রহমান, ৬ নং টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ, সদস্য আবুল কাশেম সালেহ, মহিলা মেম্বার বীণা রাণী রায়, ৩ নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের ৭,৮, ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার সুগা রাণী বসাক ও সিলেট সুরমা ভ্যালির সভাপতি রাজু গোয়ালা প্রমুখ।

উল্লেখ্য, ওয়াটারএইড এবং এইচএসবিসি’র সহযোগিতায় আইডিয়া সিলেট সদর উপজেলার ১৪টি চা বাগানের বসবাসরত মানুষের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক ‘ওয়াশ ফর টি গার্ডেন ওয়ার্কার্স’ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.