বড়লেখা প্রতিনিধি | ২০ ডিসেম্বর, ২০১৫
মৌলভীবাজারের বড়লেখায় “আজকের আলোকিত স্কাউট আগামীর সমৃদ্ধ বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে ৩য় উপজেলা স্কাউটস সমাবেশ-২০১৫ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে পি.সি উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দিন ব্যাপী এ সমাবেশের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মোঃ. শাহাব উদ্দিন এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্কাউটস কমিশনার ছয়ফুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চুন্নু এবং স্কাউটার নাজিম উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, রাহেনা বেগম হাছনা, সহকারি কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, জেলা স্কাউটস কমিশনার স ব ম দানিয়েল, উপজেলা স্কাউটসের সহকারি কমিশনার রশীদ আহমদ খান প্রমুখ। ৫দিন ব্যাপী এ সমাবেশে ২১টি স্কুল ও একটি মাদ্রাসার ২৯টি দল অংশগ্রহণ করে।